spot_img

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাসুদ রানা চলচ্চিত্রে শ্রদ্ধা

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট কাহিনী-চরিত্র মাসুদ রানা নিয়ে ছবি নির্মাণ করা হবে ঢালিউডে। এতে নায়িকার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। আজ বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বর্তমানে ‘সাহো’ ছবির জন্য আলোচনায় আছেন শ্রদ্ধা। এতে ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের সাথে দেখা যাবে তাকে। এছাড়া তার ‘আশিকী ২’, ‘বাঘি’ ছবিও দর্শকদের নজর কেড়েছে।

‘মাসুদ রানা’ ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর, জাজ মাল্টিমিডিয়ার সাথে আরও প্রযোজনা করবে সিলভারলাইন প্রোডাকশন্স। ছবিতে হলিউড ও ঢালিউডের গুণী অভিনয়শিল্পীরা কাজ করবেন। ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর। শুটিং হবে বাংলাদেশ, মরিশাস, থাইল্যান্ড, আমেরিকা ও আফ্রিকাতে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss