spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কলকাতার দুই ছবিতে গাইলেন ইমরান

হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। প্রতি মাসেই একটি কিংবা দুটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। শুধু গান নয়, গান ভিডিওতে হাজির হচ্ছেন নায়ক হয়ে। এছাড়া এখন তার ব্যস্ততার বেশিরভাগ জুড়েই রয়েছে প্লে-ব্যাক।

সম্প্রতি সাতটি ছবির গানে কন্ঠ দিলেন সময়ের জনপ্রিয় এই গায়ক। এরমধ্যে দুটি ছবি কলকাতার এবং বাকি পাঁচটি বাংলাদেশের। কলকাতার ছবিগুলোর মধ্যে রয়েছে ‘প্রতিঘাত’ ও ‘আমার চ্যালেঞ্জ’। ‘আধ ঘুম’ শিরোনামে ‘প্রতিঘাত’ সিনেমার এই গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন। ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার অভিনেতা বনি সেনগুপ্তকে। আর ‘খুঁজেছি তোকে’ শিরোনামে ‘আমার চ্যালেঞ্জ’ ছবির এই গানের কথা লিখেছেন লিংকন।

এছাড়াও বাংলাদেশের ছবিগুলোর মধ্যে রয়েছে, তুই কি আমার হবি রে (বিশ্বসুন্দরী), শান, প্রিয়তমা (দ্বীন দ্য ডে), মাওলা (সাপলুডু), তোরে এত ভালবাসি (স্বপ্নবাজী)।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss