spot_img

২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘রাজু গাড়ি গাধি’তে তামান্নার পরিবর্তে তাপসী?

তেলেগু ভাষার সিনেমা ‘রাজু গাড়ি গাধি’। তৈরি হচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি। হরর-কমেডি ঘরানার এ সিনেমায় তামান্না ভাটিয়ার অভিনয় করার কথা ছিল। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। তার পরিবর্তে নির্মাতারা এখন তাপসী পান্নুকে নেয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
‘রাজু গাড়ি গাধি থ্রি’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করছেন ওমকার। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ইতোমধ্যে তাপসী পান্নুর সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক ওমকার। সিনেমাটির চিত্রনাট্য পড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তবে এখনো সিনেমাটিতে তার অভিনয়ের বিষয় চূড়ান্ত হয়নি। তাপসী সম্মতি দিলে তবেই তামান্নার পরিবর্তে তাকে নেবেন নির্মাতা।’ তাপসী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেম ওভার’। গত ১৪ জুন মুক্তি পেয়েছে এটি। বর্তমানে হিন্দি ভাষার ‘ষান্ড কি আঁখ’, ‘মিশন মঙ্গল’সহ মোট তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss