spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও অমিতাভ রেজার সাথে সিয়াম

‘পোড়ামন ২’ সিনেমায় নিজেকে প্রমাণ করে একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন
চিত্রনায়ক সিয়াম। এর মধ্যে ব্যস্ত ছিলেন ‘শান’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমায় আসার আগে নাটকে অভিনয় করে কিংবা বিজ্ঞাপনের মডেল হয়েও দারুণ জনপ্রিয় ছিলেন। এখনও সিনেমার কাজের ফাঁকে বিজ্ঞাপনে কিংবা বড় বাজেটের মিউজিক ভিডিওতেও অভিনয় করছেন।
নতুন খবর হলো সম্প্রতি খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। রাজধানীর একশ ফিটে এর শুটিং শেষ হয়েছে। প্রায় দুই বছর পর আবারও অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় কাজ করলেন সিয়াম। সিয়াম আহমেদ বলেন, ‘প্রায় দুই বছর আগে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় অনেক ভালো। এবার একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের মডেল হলাম তার পরিচালনায়।’

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss