spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলে গেলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান

না ফেরার দেশে চলে গেলেন সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ। বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।
সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।

ওয়াজিদের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘‌দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss