spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর আজ জন্মদিন

ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। আজ (১৯ জুলাই) ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরীর জন্মদিন। বিশেষ দিনটি একেবারে ঘরোয়াভাবে পালন করছেন এই অভিনেত্রী।

সারাহ বেগম কবরী বলেন, ‘রাত ১২টা বাজার আগে থেকেই মোবাইলে এসএমএস ফোন আসতে শুরু করে। সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এসএমএস দেখতে দেখতে রাত পার হয়ে যায়। প্রতিবার বাসায় ফুল নিয়ে হাজির হন অনেকে। এবার করোনার কারণে এটা আর হচ্ছে না। একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করছি।’

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার। তাঁর আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

আরো পড়ুন: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু সাহারা বেগম কবরীর। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘সারেং বৌ’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’ সহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss