spot_img

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাখি ও প্রজাপতির অভয়ারণ্য গড়তে ডিসি পার্কে নতুন ১০ হাজার বৃক্ষ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত ‘ডিসি পার্কে’ ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চারা রোপণের মাধ্যমে এই বিশাল সবুজায়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা এবং জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সালে গৃহীত ‘২৩ লাখ বৃক্ষ রোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় আমরা এই পার্কে নতুন করে ১০ হাজার চারা রোপণ করছি। আমাদের লক্ষ্য—ডিসি পার্ককে চট্টগ্রামের একটি শক্তিশালী ‘সবুজ ফুসফুস’ হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও জানান, রোপণকৃত গাছের তালিকায় দেশীয় বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে পার্কটি কেবল পর্যটন কেন্দ্র হিসেবেই নয়, বরং পাখি, প্রজাপতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠবে।

কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো বর্ষা মৌসুম জুড়ে ধাপে ধাপে এই ১০ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এক সময়ের পরিত্যক্ত ও দখলকৃত ১৯৪ একর খাস জমি উদ্ধার করে এই ডিসি পার্ক গড়ে তোলে জেলা প্রশাসন। বর্তমানে এখানে ১৪০ প্রজাতিরও বেশি ফুলের সমারোহ রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss