spot_img

৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আত্মহত্যা করেছেন

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান।

তিনি জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে পল্লবী থানায় ফোন আসে। এরপর ঘটনাস্থলে আমাদের থানা থেকে পুলিশ গিয়েছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি জাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আত্মহত্যা করছেন। বিস্তারিত তদন্ত ছাড়া বলতে পারব না।

অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।

২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss