spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সূচি শুরু হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজার মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের এই সময়ের মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।’

তবে ব্যাংক, বীমা, হাসপাতাল, ডাকঘর, রেলওয়ে ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে অফিস সূচি নির্ধারণ করবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss