spot_img

১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিএনপি নির্বাচন বানচালে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো: আরাফাত

বিএনপি নির্বাচন বানচালে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। আওয়ামী লীগ এদেশের জনগণকে নিয়ে তা ব্যর্থ করে দিয়েছে। নির্বাচন বানচালে বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশি প্রভুদের তোষণ, অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা এবং নির্বাচন বানচালের সংবিধানবিরোধী অপরাজনীতি ছেড়ে শুদ্ধ রাজনীতি চর্চায় ফিরে আসুন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজনীতি করুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss