spot_img

১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিন পর ট্রেন চলাচল শুরু

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, রবিবার পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ উপলক্ষে রবিবার সকাল সোয়া ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ষোলশহর স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত সেকশনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

রেলওয়ের সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। এর আগে ৭ জুলাই টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রেললাইন পানিতে তলিয়ে গেলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে। ওইদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মাথায় রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়ে। পরে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনা হয় এবং সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss