spot_img

২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ বিশ্ব রক্তদাতা দিবস

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বজুড়ে প্রতিবছর ১৪ জুন পালিত হয় দিবসটি। যারা জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান করেন- তাদের উৎসাহ দিতেই দিবসটির সূচনা।

২০০৪ সালে দিবসটি প্রথম পালিত হয়। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে। ইতিমধ্যে ১৮২টি দেশ সম্পৃক্ত হয়েছে এ কর্মসূচিতে। বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি পালিত হচ্ছে।

এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটির স্লোগান নির্ধারণ করেছে ‘গিভ ব্লাড, গিভ প্লাজমা। শেয়ার লাইফ, শেয়ার অফেন।’ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী- দেশে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় প্রতি বছর প্রায় সাড়ে ৯ লাখ ব্যাগ রক্ত লাগে।

সারা দেশে সরকারিভাবে ২২৩টি ব্লাড ব্যাংক বা রক্ত পরিসঞ্চালন কেন্দ্র রয়েছে। বেসরকারিভাবেও অনেক ব্লাড ব্যাংক গড়ে উঠেছে। ব্যক্তি উদ্যোগেও এখন রক্তাদাতার পরিমাণ বেড়েছে বহুগুণ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss