spot_img

১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাম শনাক্ত ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৮৯ জন, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন।

১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss