spot_img

৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাস দুর্ঘটনায় ব্রাজিলে ১৯ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। এএফপি সূত্রে ঘটনাটি জানা গেছে।

খবরে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আনানিনদিউয়া থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বলনিয়ারিও কম্বোরিউয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ৩ হাজার কিলোমিটার দূরের গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মর্মান্তিক এ দুর্ঘটনার সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ও দু’জন চালক ছিল।

এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটি কি কারণে দুর্ঘটনার কবলে পড়ে তা এখনো জানা যায়নি।
এ দুর্ঘটনায় ৩৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানায়, বাসটির চালক অক্ষত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।
সূত্র : বাসস

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss