spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সহকর্মীকে চুমুর ঘটনায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা বিধিনিষেধের মধ্যে সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার ঝড়ের মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জামা দেন তিনি। বরিস জনসনের কার্যালয় জানায়, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন।

আরো পড়ুন: বিয়ের সাত দিন পর স্ত্রী জানলেন স্বামী বাদাম বিক্রেতা, এএসপি নন

এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকেই তার পদত্যাগের দাবি তুলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss