spot_img

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারত-মিয়ানমার সীমান্ত কেঁপে উঠল ভূমিকম্পে

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মিয়ানমার সীমান্ত। সোমবার ভোর ৬ টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূ-কম্পনের তীব্রতা ছিল ৪.৫। বেশিরভাগ লোকই এই সময় ঘুমাচ্ছিলেন। যারা জেগে ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন।

তবে ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। খবর এএনআই’র।

এদিকে, বুধবার ভূমিকম্পের সাক্ষী ছিল গ্রিস। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

এর আগে, মঙ্গলবার আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত হন ২৩ জন। ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত হন সে দেশের প্রায় ছয়শ’ নাগরিক ।

উল্লেখ্য, এ মাসেই মাঝের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ভারত। দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছিল।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss