spot_img

২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাপানি মহাকাশযান চাঁদে অবতরণে ব্যর্থ

চাঁদে ‘হাকুতো-আর এম১’ নামের মনুষ্যবিহীন একটি মহাকাশযান পাঠিয়েছে জাপানের একটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা থাকলেও সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ মিশন যদি সফল হয় তবে এটিই হবে চাঁদের পৃষ্ঠে পা রাখা প্রথম বেসরকারি কোন সংস্থার জয়। বিবিসি ও ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানি কোম্পানি আইস্পেস’র প্রকৌশলীরা জানিয়েছেন, চন্দ্রযান ‘হাকুতো-আর’ চাঁদের ভূমিতে নামার কিছুক্ষণ আগে যোগাযোগ হারিয়ে ফেলে।

টোকিও ভিত্তিক কোম্পানিটির প্রকৌশলীরা যোগাযোগ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। পাঁচ মাস পর চন্দ্রপৃষ্ঠের নিকটে পৌঁছায় এটি। টেনিস বল সাইজের একটি রোবট আর একটি চন্দ্রযান চাঁদের বুকে নেমে চলাচল করবে বলে আশা করা হয়েছিল।

আইস্পেসের সিইও তাকেশি হাকামাদা নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে বলেন, ‘আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের ধরে নিতে হচ্ছে, আমরা এ যাত্রায় চাঁদের বুকে অবতরণের অভিযান সম্পন্ন করতে পারছি না।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে চাঁদে অবতরণের কথা ছিল চন্দ্রযান ‘হাকুতো-আর’র। চন্দ্রপৃষ্ঠ থেকে ২৯৫ ফুট দূরত্বে গিয়ে যোগাযোগ হারায় ৩৪০ কেজি ওজনের ও মাত্র দুই মিটার লম্বা চন্দ্রযানটি।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পেরেছে। এই তিনটি উদ্যোগই সরকারিভাবে নেয়া হয়েছিল। কিন্তু এবারই প্রথম জাপানি কোনো কোম্পানি বেসরকারিভাবে এমন উদ্যোগ নিয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss