spot_img

২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

যেসব কারণে ভেস্তে গেলো ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশে রওনা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসমূহ গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভ্যান্স। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক প্রতিশ্রুতি’ প্রয়োজন।

ইরান কী প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালি ইস্যুও একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলছে, যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি তাই দাবি করেছে আলোচনায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আরও বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো মেনে নেয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss