spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৫০তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১২৩৮৫ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করেছে পিএসসি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss