spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভৈরবে মিলল চীনা নাগরিকের লাশ

খুলনার ভৈরব নদ থেকে ইয়াং সিয়াও হুই নামের এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর খালিশপুরের চরেরহাট সংলগ্ন ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ইয়াং সিয়াও হুই (৪৪) চীনা কোম্পানি সানডং সংলং সান হুই ইলেক্ট্রিক্যাল কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কোম্পানি থেকে চুল কাটার জন্য বের হয়ে তিনি আর ফিরে যাননি। এ নিয়ে শুক্রবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্পষ্ট নয়। প্রকৃত ঘটনা জানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss