spot_img

২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চানখারপুলে ৬ হত্যা: মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মামলায় আটজন আসামি রয়েছেন, এর মধ্যে চারজন গ্রেপ্তার এবং চারজন পলাতক। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা এলাকার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল রয়েছেন।

ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে মোট ২৬ জন জবানবন্দি দিয়েছেন। মামলার প্রক্রিয়া অনুযায়ী সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষ হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss