spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালিশহরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৬ মার্চ) ভোরে অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, হালিশহরে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। আজ ভোরে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, রবিবার (১৩ মার্চ) রাতে হালিশহর থানার আলিশাহ মাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর মা একটি পোশাক কারখানার কর্মী ও বাবা রিকশাচালক। দুই ভাই, এক বোনের মধ্যে কিশোরী সবার বড়। এক ভাই বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবেশী একব্যক্তি রবিবার ওই কিশোরীকে তার ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় সোমবার (১৪ মার্চ) বিকেলে আলমগীর নামে একজনকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হালিশহর থানায় মামলা করেন।

ঘটনার পর পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। খুনের আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে ধারণা পুলিশের। নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss