spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাভার্ডভ্যান চাপায় চট্টগ্রামে প্রাণ গেল ২ বাইক আরোহীর

চট্টগ্রামের পাহাড়তলীতে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) দুপুরে সরাইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss