spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিশুকে ধর্ষণ চেষ্টায় সাজাপ্রাপ্ত বৃদ্ধ গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশীতে শিশুক ধর্ষণ চেষ্টার দায়ে করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিতাই চন্দ্র বণিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নিতাই চন্দ্র সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা এলাকার মৃত হরি চন্দ্রের ছেলে।

বুধবার (১৫ জুন) দিবাগত রাতে মাস্টার লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৭ সালে এক শিশুকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে নিতাই চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি তদন্ত করে পুলিশ আসামি নিতাইয়ের বিরুদ্ধে চার্জশিট দেয়। আদালত বিচার শেষে নিতাইকে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন গতকাল দিবগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাস্টার লেন এলাকা থেকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি নিতাই চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss