spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভবন পরিদর্শনে গিয়ে খুলশীতে ইঞ্জিনিয়ারের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টেকনিক্যালের একটি ভবনে কাজ পরিদর্শনে গিয়ে মো. ইউসুফ (৪০) নামে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ নোয়াখালী জেলার বাসিন্দা।

রবিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সহকর্মী দেলোয়ার বলেন, ‘ইঞ্জিনিয়ার ইউসুফ সকালে ওই ভবনের ঢালাই কাজ দেখতে এসেছিলেন। এসময় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সকালে আহতাবস্থা মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss