spot_img

১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কথা কাটাকাটির জেরে বেদম পিটুনি, দুদিন পর কার চালকের মৃত্যু

নগরীর হালিশহরে গাড়ি পার্কিংয়ে নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই প্রাইভেট কার চালকের নাম- সুজন (৩০)। হালিশহর সবুজবাগ সংলগ্ন জে ব্লকে তিনি ভাড়া থাকতেন।

বুধবার (১৩ জুলাই) দুপুরে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সুরতহাল করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশসূত্রে জানা যায়, সোমবার (১১ জুলাই) হালিশহরের সবুজবাগ জে ব্লকে গাড়ি পার্কিং নিয়ে ড্রাইভার সুজনের সাথে স্থানীয় যুবক অপুসহ অজ্ঞাতনাম আরও কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সুজনকে বেদম মারধর করে। মারামারির ঘটনা দুইদিন আগে ঘটলেও সুজন তার পরিবারকে জানায়নি। এমনকি থানায়ও কোন অভিযোগ করে নি।

বুধবার (১৩ জুলাই) সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর জিইসিতে বেসরকারী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। তখন তিনি মারধরের বিষয়টি পরিবারকে জানায়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss