spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২০ চোরাই মোবাইল নিয়ে কোতোয়ালীতে ডিবির হাতে যুবক আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকা থেকে মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে থেকে ২০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল চন্দনাইশ থানার বরমা ইউপির মৃত আহমদ নুরের ছেলে। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোতোয়ালীর আলকরণ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ২০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো সংগ্রহ করে খুচরা ও পাইকারিতে বিক্রি কনা হয় বলে জিজ্ঞাসাবাদে রাসেল জানায়।

চস/স

 

 

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss