spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে লরির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরি চাপায় কলেজছাত্রী মিশু রানী দেবী পলি (১৮) নিহত হয়েছেন। নিজামপুর কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরি নিমিষেই কেড়ে নেয় তার প্রাণ।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় পলি।

পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী। পুলিশ লরিসহ চালক ও সহকারীকে আটক করেছে। নিহত পলি দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে নিজামপুর কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় পলি দেবনাথ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আমরা কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss