spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। আটক মিজানুর রহমান লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমানবন্দর শাখা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

তিনি বলেন, ‘এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। দুবাই থেকে আগত বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের সঙ্গে থাকা একটি হাত ব্যাগ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘১ কেজি স্বর্ণের মধ্যে ছয়টি স্বর্ণের বার, চুড়ি ও লকেট রয়েছে। জব্দ করা স্বর্ণের অনুমানিক দাম ৭৫ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণ ছাড়াও মিজানুরের কাছ থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যার বেশিরভাগই আইফোন। এছাড়া তার কাছ থেকে অবৈধভাবে আনা মদ ও সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টম অ্যাক্ট ও ফৌজদারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে পতেঙ্গা থানায় সপোর্দ করা হবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss