spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কারাদণ্ডের বদলে এক বছর পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ

গাঁজা উদ্ধারের মামলায় দোষ স্বীকার করায় কারাদণ্ডের পরিবর্তে দুই আসামীকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুটি এতিমখানায় দুজন এতিমকে বাংলা অনুবাদসহ দুটি কোরআন শরিফ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুই আসামি হলেন মোহাম্মদ হোসেন ও আবদুর রহিম। সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছের আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। সাধারণত এসব মামলায় এক বছরের সাজা হয়ে থাকে। আসামিদের সংশোধনের জন্য শর্তসাপেক্ষ আদালত সাজার পরিবর্তে এ নির্দেশ দেন। প্রবেশন কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবেন আসামিরা।

গত ২২ মে নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তদন্ত শেষে গত ২৯ জুন অভিযোগপত্র দেয় বন্দর থানা–পুলিশ।

সোমবার এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য ছিল। শুনানিতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss