spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বড় ভাইয়ের ১৩ বছর পর আত্মহত্যা করলো ছোটভাইও

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে  আশকার দিঘীর পাড় এলাকায় অরিত্র ঘোষ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৩ বছর আগে তার আরেক ভাইও আত্মহত্যা করে বলে পিতা স্বপন ঘোষ জানান। নিহত অরিত্র মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে করেছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে অরিত্র ঘোষ নামে ওই কলেজ শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করে বলে জানতে পারি। পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

মাইমুন নামে এক শিক্ষার্থী জানায়, অরিত্র খুবই মেধাবী ছাত্র ছিল। তার সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। সম্ভবত তার সাথে মনোমালিন্যের কারণে রাতে নিজ বাসায় আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss