spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যু ও শনাক্ত শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। একইসঙ্গে এদিন কারো শরীরে করোনার জীবাণুও পাওয়া যায়নি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চট্টগ্রামের ৭টি ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রামে ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss