spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবি, আরও ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।

শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় উদ্ধার করা ট্রলারটির ভেতর থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানিয়েছে, আজকে ফিশিং ট্রলারের গ্রিজার প্রদীপ চৌধুরী ও ট্রলারের নাবিক রাকিবের বাবা মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ সাতজনেরই লাশ উদ্ধার করা হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিলো। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss