spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৩ জনের করোনা শনাক্ত

একদিন বিরতির পর চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

এর আগে শনিবার (১২ নভেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ রবিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন নগরীর বাকি দুইজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪১৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss