spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.০৭ শতাংশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss