spot_img

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জনসভায় এসে মৃত সেই নেতার পরিবারের পাশে আওয়ামী লীগ

চট্টগ্রামে পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বাচার পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহযোগিতা করা হবে।

সোমবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, জহিরুল ইসলাম বাচার পরিবারকে সমবেদনা জানাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির নেতৃত্বে একটি দল আজ সেখানে যাবে। বাচা’র পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে একটা সিদ্ধান্ত নিবেন।

জহিরুল ইসলাম বাচা চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে ও হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। গতকাল রবিবার আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss