চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১. ৬৩ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
আজ রবিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্ত একজন নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে আরও জানা গেছে, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।
চস/স


