spot_img

২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আসামি পালানোর ঘটনায় ৭ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামে পুলিশের হেফাজতে থাকা এক আসামির পালানোর ঘটনায় সাতজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামির নিরাপত্তার দায়িত্বে থাকা এক উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক (এটিএসআই) ও চার কনস্টেবলকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানা যায় গতকাল রোববার (৮ জানুয়ারি) রাতে। এদিকে এ ঘটনার পরদিন শুক্রবার নগরের কোতোয়ালি থানায় সদর কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দণ্ডবিধি আইনের ২২৪ ধারায় দায়ের হওয়া ওই মামলায় শামসুল হক ওরফে বাচ্চুকে (৬০) একমাত্র আসামি করা হয়। ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও ওই আসামির হদিস পায়নি পুলিশ।

জানা গেছে, আসামি শামসুলের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম মৃত রহমত আলী। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘হ্যান্ডকাফসহ মাদক মামলার এক আসামি পালানোর ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে সাতজনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার চন্দনাইশ পৌরসভা উত্তর গাছবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওইদিন দুপুরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ শামসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। আদালতে তাকে মাদক মামলার জিআরও শাখায় বুঝিয়ে দেয় চন্দনাইশ থানা পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর শামসুলকে কোর্ট হাজতে রাখা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss