spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের সীমা গ্রুপের পরিচালকের জামিন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত জামিনের আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। গত ১৫ মার্চ তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাই সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐদিন ঘটনাস্থলেই ৬ জন নিহত হন৷ পরে চিকিৎসাধীন আরও একজনসহ বিস্ফোরণের ঘটনায় মোট ৭ জন মারা যান।

নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss