spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে ক্যাব’র বাজারভিত্তিক প্রচারণা

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রপ রমজানে মাসের বাজার একসঙ্গে না করা, ইফতার সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ বিতরণ ও অতি মুনাফা আদায়ে থেকে সংযম প্রদর্শন এবং ইফতারিতে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছে ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ বাজার, টেরিবাজার ও বক্সিরহাট বাজারে অনুষ্ঠিত বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচিতে এ আহ্বান জানান ক্যাবের নেতৃবৃন্দ।

এ সময় বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকলে, কেউ অতিমুনাফা করলে বা হয়রানি করলে, অবৈধভাবে মজুত করলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার ১৬১২১, জেলা প্রশাসন ও ক্যাবের নম্বরে জানানোর আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যবসায়ীরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর্ন্তজাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার ও এলসির সংকটসহ নানা অজুহাত দেখালেও সবগুলোর সঙ্গে সত্যতা খুঁজে পাওয়া দুষ্কর। সব ধরনের ব্যবসায়ীরা তাদের পণ্যের অধিক মুনাফা আদায়ে মরিয়া হওয়ার কারণে লাভের এই বিশাল পাহাড় শুধু ব্রয়লার মুরগি নয় বাজারে এভাবে অতি মুনাফার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা কঠিন বাস্তবতার সম্মুখীন। সে কারণে অতিমুনাফার এখন সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এ সুযোগে ব্যবসায়ীরা একবার সয়াবিন, একবার পেয়াঁজ, একবার ডাল, আটা-ময়দা এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছেন। গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের এ ধরনের কারসাজি ও অতিমুনাফা এবং তাদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ঠদের কালক্ষেপণে সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপের উদ্যোগে গণ-অবস্থান ও বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচির অংশ হিসাবে এতে অংশ নেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীসহ আরও অনেকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss