spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাইকারিতে তেল চিনি ছোলা ডালের দাম কমলো

দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোজ্যতেল, চিনি, ছোলা ও ডালের দাম কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদের আগ পর্যন্ত আর দাম বাড়ার কোন আশঙ্কা নেই।

খাতুনগঞ্জের আর এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর পারভেজ জানান, পবিত্র রমজান মাস শুরুর আগে পণ্যের দাম কিছুটা বাড়লে রমজান যতই অতিবাহিত হচ্ছে ভোগ্যপণ্যের পাইকারি দর ততই কমছে।

তিনি জানান, রমজানের আগে অনেকেই একসাথে সারা মাসের বাজার করে ফেলে। যে কারণে বাজারে চাহিদা বেড়ে যায়। ফলে এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থাৎ দাম বেড়ে যায়। মানুষ আরেকটু সচেতন হল এ সংকট সৃষ্টি হবে না। কারণ চাহিদা কমে গেলে বিক্রেতারা ইচ্ছে করলেও পণ্যের দাম বাড়াতে পারবে না। রমজান শুরু হওয়ার আগে সয়াবিন তেলের দাম ছিল প্রতিমণ ৬৬০০ টাকা। আর এখন তা বিক্রি হচ্ছে ৬২০০ টাকায়। পাম অয়েলের দাম ছিল ৪৭৮০ টাকা যা এখন বিক্রি হচ্ছে ৪৬৩০ টাকায়। ভাল মানের ছোলা প্রতি মণ ৩৬০০ টাকা বিক্রি হয়েছে। এখন তা ২৮৫০ টাকায় নেমে এসেছে। প্রতি কেজি মটরের দাম ছিল ৬১ টাকা। এখন তা ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, গতকাল হঠাৎ শুধু জিরার দাম বেড়েছে। রমজানের অন্যান্য পণ্যের দাম বেশ কমেছে। রমজানের আগে চিনির কেজি ছিল ১১০ থেকে ১১১ টাকা। এখন ১০৬ থেকে ১০৭ টাকা।

বিভিন্ন মানের ছোলা রয়েছে একথা উল্লেখ করে বলেন, রমজানের আগে ছোলা প্রতি মণ ৩০০০ থেকে ৩১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা কমে ২৬০০ থেকে ২৭০০ টাকায় নেমে এসেছে। যে ডালের দাম প্রতি কেজি ৮০ থেকে ৮১ টাকা ছিল তার দাম কমে এখন কেজি ৭৫ থেকে ৭৬ টাকা হয়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss