spot_img

১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবির শাটল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে ইয়াছিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন হাটহাজারী থানার ফতেপুর ৪ নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের ছেলে।

বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে ওঠেন ওই যুবক। ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে গিয়ে দুই বগির সংযোগস্থলে ওঠার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রেন ছেড়ে দিলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বিকাল ৩টায় আহত অবস্থায় এক যুবককে চমেক হাসপাতলে নিয়ে আসা হয়। এ সময় তার একহাত বিচ্ছিন্ন ছিল। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss