spot_img

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নিজ দলের একটি গ্রুপ। গ্রুপের বিক্ষুব্ধ কর্মীরা আবাসিক হলের কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ কর্মীরা। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে আমানতের হলের ৩১১ নম্বর কক্ষ ভাঙচুর করে।

এর আগে এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীর দ্বারা কোপানোর অভিযোগ উঠে ছাত্রলীগ সভাপতি রুবেলের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এরপর রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে গ্রুপ সিএফসি।

গতকাল বুধবার রাত ১টার দিকে শাহ আমানত হলের সামনে ‘রুবেলের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রুবেলের চামড়া, তুলে নিব আমরা’ সংবলিত স্লোগান দিতে দেখা যায় সিএফসির কর্মীদের।

তাদের অভিযোগ, রুবেলের বিরুদ্ধাচারণ করলে নিজ দলের কর্মীদের শায়েস্তা করতে দ্বিধাবোধ করে না। এছাড়া ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে রুবেল অনৈতিক ফায়দা লুটেছে এমন অভিযোগও করছে তার কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির নেতা সাদাফ খান বলেন, নিজের কর্মীকে আঘাত করার কথা স্বীকার করছে সে (রুবেল)। তাই বিক্ষুব্ধ কর্মীরা তার রুম ভাংচুর করেছে। তার ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, আদর্শ বিবর্জিত কোন নেতার নেতৃত্ব আমরা মানবো না। তাই চবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss