১৩ ই নভেম্বর পাহাড়তলী থানার সাগরিকা কোস্ট বাংলা অফিসের সামনে থেকে ২২ লক্ষ টাকার ৯ টন সিলিকন চুরি করে একটি সংঘবদ্ধ চোর চক্র।
এ ব্যাপারে সিএমপি উপ পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান এর তত্ত্বাবধানে, সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আশরাফুল করিম এবং সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মাঈনুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ কেপায়েত উল্লাহ এর নেতৃত্বে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুফল কুমার দাস ও তার সঙ্গী অফিসার এসআই মোঃ মনির হোসেন, এসআই হারেছ মোঃ কুসুম, এসআই মোঃ নিজাম উদ্দিনের দক্ষতায় চট্টগ্রাম শহরের কালুশা মাজার হতে চুরি হওয়া কাভার ভ্যান উদ্ধার করা হয়।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চুরির কাজে ব্যবহৃত পিকআপ এর ড্রাইভার বাবুল মিয়াকে আটক করা হয়, বাবুল মিঞার দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানা এলাকা হতে মোঃ জাহাঙ্গীর এবং হালিশহর থানা এলাকা হতে মোঃ মামুনকে আটক করা হয়, আটক হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা হতে ৯ টন সিলিকন সহ মুহাম্মদ শামসুল কে আটক করা হয়।
এ ব্যাপারে সহকারি পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মাঈনুর রহমান বলেন এ চোর চক্রটি দীর্ঘদিন থেকে চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল। এ চুরির সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তদন্ত চলছে, থাকলে তাদেরকেও আটক করা হবে।
চস/স


