spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. শাকের (৩২) টেকনাফের মৌছনী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।

শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টায় সিনেমা প্যালেস মোড় থেকে এক রোহিঙ্গা যুবককে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss