spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পৌরসভার পূর্ব গোমদন্ডীর ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজেদ হাসান ভাত খেয়ে ঘর থেকে বের হয়। এসময় তার মা তাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। বলেছিল গভীর রাতে দরজা খুলবেন না। এরপর সে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বেরিয়ে যায়। তার দুই সৎ ভাইদের নিয়ে ঘুমিয়ে পড়েন তার মা। রাতে আর ঘরে ফিরে আসেনি সে। মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় ওয়াজেদ হাসানের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, ওয়াজেদের পিতা দিদারুল আলমের সাথে ডিভোর্সের পর তার মা শামিমা আক্তার প্রবাসী আবদুস সালামকে বিয়ে করেন। আবদুস সালাম বর্তমানে বিদেশে রয়েছেন। ওয়াজেদ হাসান গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss