spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফেলনা পোস্টার-ব্যানারে সুবিধাবঞ্চিতরা পাবে খাতা-ব্যাগ

আবারও প্রার্থীদের ব্যানার আর পোস্টার দিয়ে সুবিধাবঞ্চিতদের জন্য ব্যাগ ও খাতা তৈরির উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজার পোস্টার-লিফলেট সংগ্রহ করে সংগঠনটি।

আজ আরও পোস্টার ও ব্যানার সংগ্রহের কথা জানিয়েছে এই সামাজিক সংগঠনের সদস্যরা। এসব লিফলেট ব্যানার দিয়ে প্রায় ১ হাজার খাতা বানানো হবে বলে জানানো হয়েছে। পরে এই খাতাগুলো ৫ শত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মধ্যে বিলি করা হবে। এছাড়া ব্যানার দিয়ে স্কুল ব্যাগ বানানো হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ঢাকায় দুই সিটি নির্বাচনের পোস্টার দিয়ে সর্বপ্রথম এমন খাতা বানিয়েছিলো সামাজিক এই সংগঠনটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss