spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শিল্পপতি মীর আহমদ সওদাগর আর নেই

মীর গ্রুপ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চট্টগ্রামের শিল্পপতি মীর আহমদ সওদাগর (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার বড় ছেলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল-মীর ডিগ্রি কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

শনিবার মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীরবাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss