spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে রোববার (১৮ ফেব্রুয়ারি) ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাইন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন প্রলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এর সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২টি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss