spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)।

বুধবার (৬ মার্চ) নগরীর সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর সিআরবি কাঠের বাংলো মোড়ে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss